1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে প্রধানমন্ত্রী, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ১০৭ Time View
ছবি: বাসস

প্রখ্যাত কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।

প্রধানমন্ত্রী কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও স্বান্তনা দেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

এর আগে এক শোকবার্তায় রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।

প্রধানমন্ত্রী বলেন, ‘রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।’

শেখ হাসিনা বলেন, পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি বলেন, ‘রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

রবিউল হুসাইন মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। -খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved