‘আজো প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ খ্যাত গানের কণ্ঠশিল্পী ইমন খান মাঝে বেশ কয়েক বছর আড়ালে ছিলেন। তিনি আবারো গানে ফিরেছেন। বর্তমানে দিনের পর দিন তার গানের কাজ বেড়েই চলছে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে ড্রিম টাচ মিডিয়ার ব্যানারে প্রকাশ পেল তার মিউজিক্যাল ফিল্ম ‘পাষাণ বন্ধু’।
গানটির কথা লিখেছেন আরিফুল ইসলাম মামুন। সুর ও করেছেন রিয়েল আশিক। এতে মডেল হয়েছেন আলভি মামুন, সামান্তা শিমু ও মুকুল জামিল। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজিন খান।
নিজের নতুন গান নিয়ে ইমন খান বলেন, অসাধারণ একটি গান হয়েছে। সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি। আশা করছি গান-ভিডিওতে দর্শক নতুন কিছু পাবে।
নির্মাতা সাজিন খান বলেন, গানের সঙ্গে মিল রেখে সুন্দর একটি ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি। গানের গল্প খুব সুন্দর। আশা করি, আপনাদের ভালো লাগবে।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
https://www.youtube.com/watch?v=meMzHkU1OH4&feature=emb_logo