প্রকল্প পরিচালকদরে স্বচ্ছতা ও দায়িত্বের সাথে প্রকল্পের কাজ আরো গতিশীল করার নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। ২০ জানুয়ারি রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়রে সম্মলেন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবষেণা ইনিস্টিটিউট (বিএফআরআই) ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভুক্ত প্রকল্পসমূহরে অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশেনা দেন।
এসময় মন্ত্রী আরো বলেন, করোনার মধ্যেও প্রকল্প বাস্তবায়নে কোন প্রকার শৈথল্য দেখানো চলবে না। প্রকল্পের কাজ আন্তরিকভাবে দ্রুততার সাথে এগিয়ে নিতে হবে। অজুহাত দেখিয়ে উন্নয়ন কাজ থামিয়ে রাখার কোন সুযোগ নেই। প্রকল্পের কাজে কোন ধরনরে অভিযোগ যাতে না আসে, কোন প্রকার অনিয়ম যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদরে সর্তক থাকতে হবে।”
প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, “কেউ দায়িত্ব পালনে অপারগ হলে জানাবেন। আমরা জোর করে কাউকে দায়িত্তে রাখতে চাই না। প্রকল্প বাস্তবায়নে সমস্যা হলে সামনে নিয়ে আসতে হবে। সমস্যা সমাধানে সকল প্রকার সহযোগিতা অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে করা হবে।”
আরো পড়ুন-কাজের গতি বাড়াতে কর্মকর্তাদের যত্নশীল হওয়ার নির্দেশ দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সভায় ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভুক্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪টি ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৬টিসহ মোট ১০টি প্রকল্পরে ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মৎস্য ও প্রাাণসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতরিক্তি সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার ও মোঃ তৌফিকুল আরফি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ এসময় সভায় উপস্থিত ছিলেন।