প্যারিস মাতালেন বাংলাদেশের তিন শিল্পী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা হৃদয় কাড়া পারফরম্যান্স পরিবেশন করেন।

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী রোববার (২২ মে) এ অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। স্থানীয় সময় বেলা দুইটায় অনুষ্ঠানের শুরুতে পহেলা বৈশাখের মুখোশ, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত হয়ে রিপাবলিক চত্তরের সন্মুখ প্রাঙ্গনে শোভাযাত্রা প্রদক্ষিন করে। এ সময় স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, শিল্পী, ফ্রান্স প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সাংবাদিক নেতা এবং তাদের পরিবারের সদস্য অংশ নেন।

নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, শাকিল সরকার ও মুন্নি খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হ্যাপি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবস্যায়ী সাত্তার আলী মুমনসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতি নজরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব। পহেলা বৈশাখ বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং জাতির সর্ব জনীন উৎসব। মঙ্গল শোভাযাত্রা ধর্ম, বর্ন নির্বিশেষে বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। স্বরলিপি শিল্পি গোষ্ঠী প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীরা অংশ গ্রহন কারেন। যার মধ্যে ছিলেন ইমরান, ঝিলিক, সিথি সাহা, কাইয়ুম ও মিঠু। এছাড়া স্বরলিপির নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন উক্ত অনুষ্ঠানে। করোনার দীর্ঘ বিরতির পর সরকারী কোন নিষেধাজ্ঞা না থাকায় প্রবাসী বাংলাদেশিরা বৈশাখেী মেলায় আনন্দে মেতে উঠেছিল। কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে রিপাবলিক চত্তরকে মনে হয়েছিল একটুকরো বাংলাদেশ।