ফ্রান্সের প্যারিসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ প্রেরণে প্রবাসীদের উদ্ভুদ্ধ করতে মিট দ্যা এন আর বি নামে একটি সভার আয়োজন করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় প্যারিসের পোর্ট দ্যা পন্থার হোটেল মারকুইর’র হল রোমে এন সি সি ব্যাংক বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়। ইউরোপের চারটি অন্যতম প্রবাসী অধ্যুষিত দেশের রাজধানী লন্ডন, প্যারিস, রোম ও মাদ্রিদ সফরের পর এ আয়োজনে অংশগ্রহণ করেন এন সি সি ব্যাংকের কর্মকর্তারা।
এন সি সি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রেমিটেন্স এন্ড প্রবাসী শাখার প্রধান ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, এন সি সি ব্যাংকের চেয়ারম্যান এম ডি আবুল বাশার সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন , ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ ও এন সি ই মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান ইকরাম ফরাজী।

এ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম . ব্যবসায়ী নেতা মেহমুদ আলম, ফ্রান্স আওয়ামী সহসভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী ও ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী, তরুন ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব নিয়াজ উদ্দীন চৌধুরী হিরা, ই পি এস ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিল মিজানুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান মোঃ ওয়ালিদ বিন কাশিম। সভা বক্তারা ব্যাংকিং চ্যানেলে বিভিন্ন সমস্যাবলী ও তার প্রতিকার তুলে ধরেন।
রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা বলেন, অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে আপনি অপরাধ কে প্রশ্রয় দিচ্ছেন ও নিজেও অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। তিনি দেশের অর্থনীতিতে গতিশীল রাখতে প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরনের জন্য আহ্বান জানান।
এছাড়া প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন দেশে গিয়ে যদি কেউ বিমানবন্দরের লাঞ্চনার শিকার হন যদি আপনারা লিখিত আকারে দূতাবাসে অভিযোগ করেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিবো ।
এন সি সি ব্যাংকের চেয়ারম্যান এম ডি আবুল বাশার বলেন, ফ্রান্স প্রবাসীরা ২০-২১ অর্থবছরে রেমিটেন্স প্রেরণে ১৪ নম্বরে। ২১-২২ অর্থবছরে এ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে এবং চলতি অর্থবছরে ১২ নম্বরে স্থানে অবস্থান করছে । তাই আমরা বৈধ চ্যানেলে অর্থ প্রেরনে ফ্রান্স প্রবাসীদের উদ্ভুদ্ধ করতে এখানে এসেছি। বর্তমানে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশী । কারন বর্তমান রিজার্ভের ৬৬% আসে রেমিটেন্স থেকে। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মানের নৈশ ভোজনের আয়োজন করা হয়। সার্বিক তত্ববধানের দ্বায়িত্ব ছিলেন মানিগ্রামের ফ্রান্সের কমার্শিয়াল ম্যানেজার সোহরাব হোসেন সাগর ও এন সি সি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি কুতুব উদ্দিন সোহেল।