1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্যারিসে ‘কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্স’ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭২ Time View

আশিক আহমেদ উল্লাস:

কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্স কমিটির উদ্যে‌গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে। রবিবার (২রা আগষ্ট) প্যা‌রি‌সের পার্ক দো লা ভে‌লেট (Porte de la villette) এ ঈদ পূর্ন‌মিলনী ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে আগত সদস্যদের ছবি (একাংশ) ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র ও প্যারিসের বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে চিত্তবিনোদনে ব্যাস্ত শিশু-কিশোরেরা।

 

পুনর্মিলনীর অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করছেন শিল্পীরা।

কু‌মিল্লা মহানগর এসো‌সি‌য়েশন এর সভাপ‌তি হাসান মাহমুদ দুলাল এর সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ -সভাপতি আকরাম হোসাইন মিন্টু, জাহিদুল ইসলাম সজিব, সাধারন সম্পাদক এনামুল হক ইমন, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব তালুকদার, সহ-যুগ্ম সাধারন সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক শাহ পরান টুলু, সহ- সাংগঠনিক সম্পাদক ওপেল কবির, প্রচার সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন লাকি, দপ্তর সম্পাদক সজীব, সহ-সম্পাদক জুয়েল, ক্রীড়া সম্পাদক কামরুল, সহ-ক্রীড়া সম্পাদক আক্তার, সাংস্কৃতিক সম্পাদক টিপু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নূর হাসান সাব্বির, ডালিম, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টো, প্রধান সমন্বয়কারী অধ্যাপক অপু আলম উপদেষ্টা কাজী শাহ জাহান লিটন, ইকবাল হোসেন রিটনসহ বাং‌লা‌দেশী ক‌মিউ‌নি‌টির অন্যন্যরা।

পুনর্মিলনীর অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করছেন সঙ্গীতশিল্পী মুন্নী খন্দকার।.

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহিন আরমান চৌধুরী, জাহাঙ্গীর আলম মিলন, ওবায়েদ উল্লাহসহ ফ্রান্সের আরো অনেক নেতৃবৃন্দগণ।

পুনর্মিলনীর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ‌নি‌শিতা বড়ুয়া নিপা।

 

প‌রে মনোজ্ঞ সাংকৃ‌তিক অনুষ্ঠা‌নে প্যা‌রি‌সের জন‌প্রিয় শি‌ল্পী মুন্নী খন্দকার ও ‌নি‌শিতা বডুয়া নিপাসহ লাল সবুজ ব্যান্ড সংগীত প‌রি‌বেশন ক‌রেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved