1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
‘পোশাক শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলন করছেন’ - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

‘পোশাক শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলন করছেন’

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ Time View

পোশাক শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। সরকার পোশাক শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে তাদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কিনা। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে পোশাক শ্রমিকরা পরিশ্রম করেন। তারা অব্যশই ন্যায্য মজুরি পাবেন এটাই স্বাভাবিক। শনিবার (১১ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের এ আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। তারা মালিকের সঙ্গে কথা বলবেন, সরকারের সঙ্গে কথা বলবেন, কিন্তু মাঝখান থেকে যদি কোনো রাজনৈতিক লোক ঢুকে এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কোনোভাবেই কাম্য নয়।



তিনি বলেন, পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে৷ কারণ গ্রামের মানুষ চায় উন্নয়ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও সাবেক চেয়ারম্যান নূরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved