1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

পোল্যান্ডে প্রবাসী বাঙালীদের ঈদ উদযাপন

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯৮ Time View
ঈদ আনন্দ নিয়ে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করছেন।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি ভাগাভাগিতে পিছিয়ে ছিলোনা পোল্যান্ডের ওয়ারসো শহরের প্রবাসী বাঙালিরাও। প্রবাসে বাস হলেও দেশে পরিবার-স্বজন নিয়ে কোনো উৎসবে মেতে ওঠাকে আমরা অনুভব করি এক অনন্য অনুভূতি দিয়ে।

ঈদ আনন্দ নিয়ে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করছেন (১)।

পোল্যান্ডে অবশ্য বাঙালি কমিউনিটি খুব বেশি বড় নয়; কিন্তু তাতে তো ঈদ উদযাপনের মজা থেকে বাদ থাকা যায় না। পোল্যান্ডের ওয়ারসো শহরের প্রবাসী বাঙালীরা মিলে সেখানে আয়োজন করেছেন বাহারি ধরনের খাবারের। এখানকার প্রবাসী বাঙালি ব্যবসায়ীদের উদ্যোগে গত (১৬ মে) রোববার আন্তর্জাতিক সময় বিকাল ১৭ টায় হয়ে গেলে এই মিলনমেলা। খাবারের আয়োজনে ছিলো পোলাউ, চিকেন রোস্ট, গরুর মাংস, ফিস ফ্রাই, সেমাই ও ফিরনি।

ঈদ আনন্দ নিয়ে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করছেন (২)।

এখানকার প্রবাসী বাঙালি শরীফ আহমেদ, মাসের পর মাস, বছরের পর বছর আমরা পরিবার পরিজন থেকে দূরে থাকলেও এ ধরণের অনুষ্ঠান আমাদেরকে কিছুটা আনন্দ ভাগ করে নিতে সহায়তা করে। পরিবারের সঙ্গে ঈদ না করতে পারলেও আমাদের মধ্যে অন্যরকম উৎসব বিরাজ করে।

আরও পড়ুন- ফ্রান্সে ড্রইং রুমে ঈদের জামাত

তিনি আরও বলেন, এ অনুষ্ঠানে সব থেকে ভালো লেগেছে বাঙালীদের পাশাপাশি পোলিশ নাগরিকদের অংশগ্রহণ। আশা করি বিদেশের মাটিতে আমরা বাংলাদেশেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো। বৈশ্বিক করোনার প্রভাবের কারণে আমাদের আয়োজন সীমিত করতে হয়েছে। ভবিষ্যতে এ ধরণের আরো একাধিক অনুষ্ঠান আয়োজন করবো।

ঈদ আনন্দ নিয়ে প্রবাসীরা সবাই একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করছেন (৩)।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান, এরশাদ রহমান, বিজয় সিনহা, অপু আহমেদ, প্রিন্স, ইসমাইল, মাহবুবুর রহমান, রাশেদ খলিফা সহ পোলিশ নাগরিকরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved