1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

পেয়ারার তৈরি ফেসপ্যাকেই দূর হবে ব্রণ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১০৭ Time View

দেশীয় ফলের মধ্যে পেয়ারা বেশ জনপ্রিয়। পাকা কাঁচা দুই অবস্থাতেই এটি খাওয়া যায়। মিষ্টি স্বাদের এই ফল নিশ্চয় আপনার প্রিয় ফলের তালিকায় রয়েছে! তবে জানেন কি? রূপচর্চায় পেয়ারার অবদান কিন্তু অসামান্য। 

অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। পেয়ারার তৈরি প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে রাতারাতি। সেইসঙ্গে ত্বককে নানা সমস্যা থেকে রক্ষা করবে। পেয়ারায় থাকা ভিটামিন এ, বি এবং সি ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে।

পেয়ারায় থাকা জিঙ্ক সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এছাড়াও এতে থাকা ভিটামিন এ ত্বককে ক্যান্সার সৃষ্টিকারী কোষ থেকে রক্ষা করে। তবে চলুন জেনে নেয়া যাক ত্বক সুস্থ ও সুন্দর রাখতে কীভাবে ব্যবহার করবেন পেয়ারা-

> ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেয়ারার তৈরি প্যাকের জুড়ি নেই। এজন্য একটি পাকা পেয়ারা ছোট টুকরা করে কেটে নিন। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। আপনার পুরো মুখে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুই থেকে তিন বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

> যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য পেয়ারার প্যাক জাদুকরী সমাধান। এটি আপনার ব্রণ কমানোর পাশাপাশি এর দাগ দূর করতেও সহায়তা করবে। এজন্য ১ টি পেয়ারা, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে প্যাক বানিয়ে নিন। আপনার ব্রণ আক্রান্ত স্থানে এটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর স্বাভাবিক পানিতে ধুয়ে নিন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

> পেয়ারার প্যাক ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে হাইড্রেট রাখতে সহায়তা করে। শুষ্ক ত্বকের জন্য অর্ধেক পেয়ারার সঙ্গে ১ চামচ ওটমিল, ১ চামচ মধু, ১ চামচ ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এটি ব্যবহার করুন। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved