1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

পেসারদের দাপটে শীর্ষে চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৮৯ Time View
ছবি : সংগৃহীত।

শুরুটা করলেন মেহেদী হাসান রানা, পরে যোগ দিলেন রুবেল হোসেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই পেসারের তোপে এলোমেলো খুলনা টাইগার্সের ব্যাটিং। এতে সহজ লক্ষ্য পাওয়া চট্টগ্রামের জিততে কোনও ‍অসুবিধাই হয়নি। শনিবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম।

রানা ও রুবেল দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট। তাদের তোপে ১৯.৫ ওভারে খুলনা গুটিয়ে যায় ১২১ রানে। সহজ লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১১ বল আগেই টপকে গেছে চট্টগ্রাম।

শুক্রবার এই খুলনাকে হারিয়েই শীর্ষে বসেছিল ঢাকা প্লাটুন। সমান ১২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছিল ঢাকা। আজ খুলনাকে হারিয়ে আবারও এক নম্বরে ফিরেছেন ইমরুল কায়েসরা। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট চট্টগ্রামের। এক ম্যাচ কম খেলা ঢাকার পয়েন্ট ১২। আর টানা দ্বিতীয় হারে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা চতুর্থ স্থানে।

সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা শুরুতেই এলোমেলো। রানা তুলে নেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ (৪) ও হাশিম আমলার (৮) উইকেট। খানিক পর শামসুর রহমানকে (০) ফিরিয়ে রুবেল উইকেট- উৎসবে যোগ দিলে ১৪ রানে ৩ উইকেট যায় খুলনার।

ওই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন রাইলি রুশো ও অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মুশফিক ২৪ বলে ২৯ রানে আউট হলে ভেঙে যায় প্রতিরোধ। এরপর রবি ফ্রাইলিঙ্ককে (১৭) নিয়ে লড়াই করেন রুশো। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ৪৮ রানের সৌজন্যেই মূলত খুলনার রান ১২১ পর্যন্ত যায়। ৪০ বলের ইনিংসটি তিনি সাজান ২ চার ও ২ ছয়ে।

রুবেল ৩.৫ ওভারে ১৭ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে রানারও শিকার ৩ উইকেট। আর ২ উইকেট নিয়েছেন কেসরিক উইলিয়ামস।

১২২ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই চট্টগ্রাম পেয়ে যায় ৬৯ রান। লেন্ডল সিমন্স ২৮ বলে ৩ চার ও ২ ছয়ে করেন ৩৬ রান। আরেক ওপেনার ‍জুনায়েদ সিদ্দিকী ৩৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৩৮ রানের ইনিংস। তাদের গড়া শক্ত ভিতের পরও খানিক সময়ের জন্য শঙ্কা জন্মেছিল আসেলা গুনারত্নে (০) ও চ্যাডউইক ওয়ালটন (৭) দ্রুত ফিরলে। তবে সব শঙ্কা উড়িয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইমরুল (৩০*) ও নুরুল হাসান (৬*)।

খুলনার ফ্রাইলিঙ্ক ২০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন আল ইসলাম ও মিরাজ।খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved