1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

পুলিশের ‘ধাওয়া’, ঘণ্টাখানেক পর ঘরের পাশেই মিলল স্বেচ্ছাসেবক দল নেতার লাশ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২৭ Time View
নিহত মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন। ছবি: সংগৃহীত

পুলিশের ধাওয়ার পর কুমিল্লার বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনের (৩৫) লাশ ঘরের পাশেই পাওয়া গেছে। অভিযোগ উঠেছে— গ্রেফতারের পর পুলিশের নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার মোকাম গ্রামে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

জাকিরের পরিবারের দাবি, রোববার ভোররাত ৪টার দিকে একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশও তাকে ধাওয়া করে।

এর পর অনেকক্ষণ জাকির ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু সকালে বাড়ির কাছে জাকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেন। পরে স্বজনরা উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ৪টায় জাকির হোসেনের বাড়িতে পুলিশ ধাওয়া করে এবং জাকির হোসেনকে গ্রেফতারের চেষ্টা করেন। এ সময় পুলিশের হাতকড়া লাগিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে মারধর করে। হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, দাফনের জন্য গোসলের সময় তারা দেখতে পান তার একটি অন্ডকোষ গলে গেছে। ধারণা করা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পরে ঘরের পাশে লাশ ফেলে গেছে পুলিশ।

তিনি আরও বলেন, জাকিরের দুই হাতে হাতকড়া পরানোর চিহ্ন ছিল।

এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ জাবেদ-উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। তাকে ঘরে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসে।

বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তবে তাকে ধাওয়া করা হয়নি। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved