1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

পুলিশের ক্রসফায়ারের পক্ষে গম্ভীরের যুক্তি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৮ Time View
ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত।

ভারতের হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয় অভিযুক্ত চার ধর্ষক। শুক্রবার সকালে তাদের ক্রসফায়ার দেয়া হায়দরাবাদ পুলিশ।

ধষর্কদের ক্রসফায়ার দেয়া প্রসঙ্গে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর বলেছেন, যদি ওরা পালানোর চেষ্টা করে থাকে, তাহলে আমি পুলিশের সঙ্গেই রয়েছি।

ঘটনার পরিপ্রেক্ষিতে গম্ভীর আরও বলেন, বিচার ব্যবস্থার সংশোধন প্রয়োজন। কোর্টের রায় চূড়ান্ত হিসেবে বিবেচিত হওয়া এবং মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে প্রাণভিক্ষার সুযোগ না থাকা উচিৎ।

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে গণধর্ষণের পর তরুণী পশু-চিকিৎসক হত্যায় অভিযুক্ত চারজনকেই গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহতরা হলেন- মোহাম্মদ আরিফ, নবীন, শিব ও চেন্নাকসভুলু।

পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিতে তারা নিহত হন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, তদন্তের জন্য চারজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকেই পালানোর চেষ্টা করেন তারা। তারপরই পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিনশনার।

গত বুধবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তেলেঙ্গানার তরুণী চিকিৎসককে চার ট্রাকচালক ও ক্লিনার কৌশলে নিজেদের ফাঁদে ফেলে গণধর্ষণ করে। পরদিন সকালে ওই তরুণীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টোল প্লাজায় প্রিয়াংকাকে স্কুটি নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখে ছককষে অভিযুক্ত যুবকরা।

পরে প্রিয়াংকার অনুপস্থিতিতে স্কুটির টায়ার পাঙচার করে দেয় তারা। পরে প্রিয়াংকা ফিরে এলে স্কুটি ঠিক করে দেয়ার নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায় ট্রাকচালক আরিফ ও তার সহকারী শিবা।

এর এক ঘণ্টার মধ্যেই তাকে ধর্ষণ ও খুন করে ওই যুবকরা। জানা গেছে, পানীয়তে মদ মিশিয়ে জোর করে তাকে পান করানো হয়। পরে ধর্ষণের পর হত্যা করা হয়। দেহ পোড়াতে তার স্কুটির জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved