1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

পুরুষাঙ্গ চেপে বাবাকে হত্যা করলো বখাটে ছেলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯ Time View
ছবি: সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে ট্রলি (শ্যালো ইঞ্জিন চালিত যান) কিনতে টাকা না দেয়ায় তরিকুল ইসলাম নামের এক বাবাকে পুরুষাঙ্গ চেপে হত্যা করেছে বখাটে ছেলে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের আহসান আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তরিকুল ইসলামের কাছে ট্রলি কিনতে টাকা চায় সুজন। ওই টাকা দিতে অপারগতা জানান তরিকুল। এ নিয়ে বাবা-ছেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাবার পুরুষাঙ্গ চেয়ে ধরে সুজন। এতে তরিকুল অচেতন হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই মারা যায় সে।

আরও পড়ুন- শাজাহানপুরে মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন  জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ছেলে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved