বিয়ে একটি সামাজিক বন্ধন। শুধু তাই নয়, বিয়ের মাধ্যমেই দুটি মানুষ এক হয়। সঙ্গে মিল হয় তাদের মন ও মতামতের। তবে এসব কিছুর পরও অনেক পুরুষই পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর কারণেই সংসারে অশান্তি, বিচ্ছেদ, এমনকি খুন হওয়ার খবরও শোনা যায়।
পরকীয়া আসলে কী? মূলত পরকীয়া হচ্ছে কোনো বিবাহিত ব্যাক্তির জীবনে স্বামী বা স্ত্রী ছাড়াও অন্য কোনো ব্যাক্তির সঙ্গে সম্পর্ক কিংবা শারীরিক সম্পর্ক থাকা। সমাজে এই সম্পর্ককে কখনোই ভালো চোখে দেখা হয় না। মনোবিজ্ঞানীদের মতে বাবা-মায়ের পরকীয়ার ফলে জন্ম দেয়া সন্তানের মানসিক এবং সামাজিক সম্পর্কের উপর বিরুপ প্রভাব পরে। এছাড়া দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও অনেক প্রভাব ফেলে। চলুন জেনে নেয়া যাক পুরুষরা কেন পরকীয়ায় জড়ান-
> সংসার জীবন সব সময় সুখের হয় না। পারিবারিক নানা কলহের কারণে পুরুষরা পরকীয়া সম্পর্কে জড়ায়। সংসারে অশান্তি হয়, ঝগড়া থেকে শুরু করে গায়ে হাত তোলা অবধি পৌঁছে যায়। তখন স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে পরে। যার জন্য পুরুষরা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়।
> পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা একঘেয়ে জীবন পালন করতে পছন্দ করে না। তাই একজন স্ত্রী বা একজন প্রেমিকাকে নিয়ে তাদের সারাজীবন কাটাতে সমস্যা হয়। তাই তারা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়।
> মানসিক সমস্যার কারণে অনেক সময় পুরুষ পরকীয়ায় জড়িয়ে পরে। তারা কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায়না।
> অনেকে শক থেকেও পরকীয়ায় জড়ায়। অন্য একটি শরীর কেমন সেটা জানার আগ্রহ থাকে তাদের মধ্যে। অন্য কারো সঙ্গে থাকলে ভালো থাকতাম, এমনটাই মনে হয় তাদের।
> সন্তান হওয়ার পর অনেক মেয়ে মোটা হয়ে যায়। এতে স্ত্রীর প্রতি আগ্রহ কমে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে মানসিক ও শারীরিক প্রয়োজন মেটানোর বিষয়টিই এখানে মুখ্য হয়। এসব ভাবনা ব্যক্তিকে পরকীয়ার প্রতি আকৃষ্ট করে তোলে।
> সঙ্গীর কাছ থেকে প্রত্যেকটা পুরুষ অনেক কিছু আশা করে। অনেকেই এমন অনেক আশা নিয়ে বিয়ে করেন যা ওই নারী পূরণ করতে পারেন না। যখন তাদের সেই আশা পূরণ হয় না তখন পুরুষরা নতুনের খোঁজ করেন। অনেকেই নিজের সঙ্গীর উপর আকর্ষণ হারিয়ে ফেলে, তাই পরকীয়ায় জড়িয়ে পরে।
> স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ফাটল ধরলে অনেক সময় পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পরেন। শারীরিক সম্পর্ক মানুষের একটি শারীরবৃত্তীয় চাহিদা। যদি স্ত্রীর শারীরিক জীবন দুর্বল হয়, তাহলে অপর নারীর প্রতি আসক্তি তৈরি হতে পারে।
> অনেক সময় সঙ্গীর উদাসীনতার কারণে অনেক পুরুষ পরকীয়ায় জড়িয়ে পরে। অনেক সময় স্বামী-স্ত্রী কাজের কারণে হয়তো দূরে চলে যায়। তখন তাদের মধ্যে পরকীয়ার আগ্রহ বাড়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।