1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পুত্র জয়ের খোঁজ নিচ্ছেন না শাকিব খান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৯০ Time View

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশেও জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। যার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। ঘরেই সময় কাঁটছে চিত্র নায়িকা অপু বিশ্বাসের। 

কীভাবে সময় কাঁটাচ্ছেন অপু বিশ্বাস? এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, সন্তানকে নিয়েই সময় কাঁটছে আমার। অন্য সময় তো নানা কারণে ব্যস্ত থাকি। চাইলেও হয়তো তেমনভাবে সময় দিতে পারি না। তাই এখন পুরোটা সময় আমার ছেলে জয়কেই দিচ্ছি।

জয়ের কথা জানতে চাইলে তিনি বলেন, ও বেশ খুশি। কারণ সারাদিনই আমি ওর সঙ্গেই থাকছি। ওকে নিয়ে বিভিন্ন খেলা খেলছি, ছবি আঁকছি।

শাকিব খান তার পুত্র জয়ের সঙ্গে দেখা করেছেন কিনা জানতে চাইলে বেশ আক্ষেপ করে অপু বিশ্বাস বলেন, আসলে ও (শাকিব) বেশ কিছুদিন ধরে কোন খবর নিচ্ছে না জয়ের। পাশাপাশি জয়ের জন্য কোন খরচও দিচ্ছে না। আর দেশের খারাপ অবস্থাতেও উনি কোন খবর নেননি জয়ের।

এদিকে শাকিব খান করোনা থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন দেশবাসীকে। শোনা যাচ্ছে এই ভাইরাসের কারণে তিনি তার জন্মদিন ও ঈদের জন্য নির্মিতব্য সিনেমার শুটিং পিছিয়ে দিয়েছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved