ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সাপের কামড়ে জাহেদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে পীরগঞ্জ ইউনিয়নের ভেমটিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
নিহত মহিলার ভাতিজা শফিক-ই-খোদা নভেল জানান, শনিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে ভাত রান্না করার জন্য চাচি খড়িঘর থেকে খড়ি বের করতে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়।
আরও পড়ুন- পঞ্চগড়ে করতোয়া নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তাৎক্ষকিন বাড়ির লোকজন চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আশা হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম।