1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পিস্তল হাতে ধেয়ে আসছেন নিরব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৮৪ Time View

সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির কাজ শুরু আগেই একটি পোস্টার প্রকাশ হয়। যেখানে চিত্রনায়ক নিরব ও বুবলি হাজির হন।  এরপর শুটিং শেষ হয়েছে এ ছবির।  বর্তমানে করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। এমন সময় এলো ছবির দ্বিতীয় পোস্টার।

তবে এবারের পোস্টারে এসেছেন নিরব একাই। চিত্রনায়িকা বুবলির দেখা মেলেনি। বুহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করেন নির্মাতা সৈকত নাসির নিজেই। যেখানে ফুটে উঠেছে ক্যাসিনোর থিম। আর চিত্রনায়ক নিরব পিস্তল  হাতে ধেয়ে আসছেন।

ছবিটির প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির জানান, করোনাভাইরাসের আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বাকি আছে শুধু ডাবিংয়ের কাজ।

নিরব-বুবলি ছাড়া ‘ক্যাসিনো’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তাসকিন ও দোয়েল। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ ছবির মূল গল্প আবদুল্লাহ জহির বাবু লিখেছেন। সংলাপে আছেন আবদুল্লাহ জহির বাবু ও আসাদ জামান।

প্রসঙ্গত, সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন বুবলি। তার সঙ্গে একটানা প্রায় ১১টি ছবি কাজ করেছেন। ‘ক্যাসিনো’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধলেন বুবলি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved