1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

পিপিই ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে রাখুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬৪ Time View

পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা পিপিই-র সঙ্গে নিশ্চয়ই পরিচিত হয়েছেন। করোনা রোগীদের চিকিৎসা দেয়ার সময় চিকিৎসকদের এই পিপিই ব্যবহার করা বাধ্যতামূলক। এই পিপিই-তে গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি থাকে। যা করোনার সংক্রমণ থেকে চিকিৎসককে রক্ষা করে।

শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে পিপিই পরতে হয়। এটি ব্যবহারের পরপরই বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে। প্রতি এক সেট পিপিই শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। একজন রোগীর কাছে যদি দুইবার যান, তবে দুই সেট পিপিই ব্যবহার করতে হবে।

পিপিই পরে এদিক-ওদিক ঘোরাফেরা করা যাবে না। তাহলে পিপিই-র মাধ্যমেই ভাইরাসের বিস্তার ঘটবে।

সাধারণভাবে ফুল পিপিই পরে অফিসে যাওয়া-আসা করা মেডিকেল পিপিই-র উদ্দেশ্য নয়। একটি মাস্ক বা গ্লাভস দুইবার ব্যবহার করাও বারণ। সাধারণ গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো পিপিই সঠিক পিপিই নয়।

তাছাড়া পিপিই-র কোন অংশ কখন পরতে হবে, তার জন্য প্রশিক্ষণও দরকার। না জেনে বুঝে পিপিই ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। শনাক্ত রোগী বা উপসর্গ আছে এমন কেউ আশেপাশে না থাকলে হাত ধোয়া ও দূরত্ব বজায় রাখাই যথেষ্ঠ!

চলুন জেনে নেয়া যাক পিপিই ব্যবহারের সঠিক পদ্ধতি-

> মনে রাখা জরুরি, পিপিই কখনোই হাসপাতালের বাইরে নেয়া যাবে না।

> পিপিই এমনভাবে পরিধান করুন যাতে শরীরের সব অংশ ঢেকে থাকে।

> দুইজন একসঙ্গে পিপিই পরবেন। এক্ষেত্রে একজন অপরজনের উপর নজর রাখতে পারবেন।

> একজন ডাক্তার যখন ডিউটি করবেন তখন অন্যদের তার উপর নজর রাখতে হবে। যেন অসতর্কতায় পিপিই-তে কোনো লিকেজ তৈরি না হয়।

> করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ডাক্তারকে খুবই সতর্কভাবে সাধারণ রোগীর কাছে যেতে হবে। নয়তো অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে।

> পিপিই খোলার সময় খুব সাবধান। পিপিই খুলে অবশ্যই সেটি ঢাকনা দেয়া নির্দিষ্ট বিনে রাখুন।

> পিপিই খোলার সঙ্গে সঙ্গে অবশ্যই গোসল করে নতুন কাপড় পরুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved