1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত দাগনভূঞায়

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০২ Time View

দ্যা হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ফেনীর দাগনভূঞায় পিস ফ্যাসিলিলেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৩) দুপুরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।



দাগনভূঞা উপজেলার যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম। এছাড়া সংলাপে পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর ও দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম ও জেলা জামায়াতের শূরা সদস্য মুক্তিযোদ্ধা এএসএম নূর নবী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্যা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম। সংলাপে ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘রাষ্ট্রে সব মানুষ সমান অধিকার লাভ করবে। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অনেকে ধর্মীয় বিভিন্ন ইস্যু সৃষ্টি করে যা পারস্পরিক আস্থা এবং বিশ্বাসকে ক্ষতিগ্রস্থ করে। ধর্মীয় যে কোনো ইস্যুতে সবসময় সতর্ক ও সচেতন থাকতে হবে। সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved