গরমের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পিঁপড়ার উৎপাত। গরমে স্বাভাবিকভাবে ঘাম হবেই। তবে অবাক করা তথ্য হচ্ছে, ঘামের গন্ধেই পিঁপড়ার উপদ্রপ বাড়ে। আর এর থেকে রক্ষা পেতে কত কিনা করেন সবাই। তবে কিছুতেই যেন কাজ হয় না।
ঘরের কোণা থেকে খাবার সব জায়গা থাকে পিঁপড়াদের অধীনে। তাই এর হাত থেকে রক্ষা পেতে নিজেই তৈরি করুন জাদুকরী স্প্রে। যা নিমিষেই পিঁপড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেবে। পিঁপড়ারা কোনো উগ্র গন্ধ সহ্য করতে পারে না। ফলে এই স্প্রে ব্যবহারে পিঁপড়া পালিয়ে যাবেই। ঘরে থাকা উপকরণেই তৈরি করা যাবে এই স্প্রে। চলুন তবে জেনে নেয়া যাক স্প্রে তৈরি পদ্ধতি-
স্প্রে বানাতে যা যা লাগবে
৩০ ফোটা লবঙ্গ তেল, ৩০ ফোটা পিপারমিন্ট তেল, পরিমাণ মতো পানি।
তৈরি পদ্ধতি
একটি স্প্রে বোতলে উপরের সবগুলো উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে ঝাঁকিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো। এবার রান্নাঘর থেকে বাথরুম যেখানে পিঁপড়ার উপদ্রব রয়েছে সেখানেই স্প্রে করুন। নিমিষেই মুক্তি মিলবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।