1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পাবনায় আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পাবনায় আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View
প্রতীকী ছবি।

পাবনায় আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা জবদুল (৫০) ও মেয়ে জুবাইয়া খাতুন (৩)। একই ঘটনায় নিহতের ছেলে ও ভাতিজা আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে পাবনা-নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন- বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে জবদুল ও জবদুলের মেয়ে জুবাইয়া খাতুন। এ ঘটনায় নিহত জবদুলের ছেলে মামুন (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৭) গুরুতর আহত হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের জবদুল সাঁথিয়ার সৈয়দপুর গ্রামে তার চাচাতো বড় শ্যালক আলহাজ আলীর স্ত্রীর জানাজায় শরিক হন। জানাজা শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে রওনা হন। পথিমধ্যে পাবনা-নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল দুর্গাপুর নামক স্থানে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ ঘটনায় মামুন ও সিয়াম আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল অব্যাহত রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved