1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

পাক রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছেন পারভেজ মোশাররফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৯৫ Time View
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছেন দেশটির সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। সোমবার ৭ অক্টোবর রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েই কথা বলেছেন কাশ্মীর নিয়ে। তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের রক্ত।

১৯৯৯ সালে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের শাসন করেন মোশাররফ। তিনি গত ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন।  একই বছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ২০১৬ সালের মার্চে তার উপরে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ছাড়েন মোশাররফ।

সাবেক এই পাক প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ একাধিকবার শান্তি চাইলেও ভারত বারবারই পাকিস্তানকে হুমকি দিয়েছে। ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এ বিষয়ে প্রথম কথা বললেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি বলেন, যাই হোক না কেন আমরা সবসময়ই কাশ্মীরিদের সাথে আছি।

 

পারভেজ মোশাররফ আরো বলেন, পাকিস্তানের শান্তি চাওয়াকে দুর্বলতা মনে করা উচিত হবে না। এর আগে দেশ ছাড়ার সময় চিকিত্সার জন্য বিদেশে যাচ্ছেন বলে সাবেক এ সেনাশাসকের পক্ষ থেকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, চিকিত্সা শেষে শিগগিরই দেশে ফিরবেন। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় কয়েক দফায় সমন জারির পরও আদালতে হাজির না হওয়ার প্রেক্ষিতে পরে আদালত তাকে পলাতক ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved