1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পাকিস্তান সফরে অনেকের ব্যাটিং অর্ডার পাল্টে যাবে: মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৯৪ Time View

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে মঙ্গলবার শেষ দিনের মতো মিরপুর শেরেবাংলায় অনুশীলন করেন টাইগাররা।

এ দিন অনুশীলন শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, পাকিস্তান সফরে অনেকেরই হয়তো ব্যাটিং অর্ডার পাল্টে যেতে পারে। আমার ধারণা, ব্যাটসম্যানরা এটা মানিয়ে নেবে।

পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে না দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার অবর্তমানে পাকিস্তান সফরে বেশি দায়িত্ব থাকবে ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

এ ব্যাপারে রিয়াদ বলেন, আমি এবং তামিম ব্যক্তিগতভাবে অবশ্যই অনুভব করি আমাদের দায়িত্বটা একটু বেশিই থাকবে। বিশেষ করে টপ অর্ডারে তামিমের অভিজ্ঞতা অনেক বেশি মেটার করে। ও খুব ছন্দে আছে, বিপিএলে অনেক রান করেছে।

মাহমুদউল্লাহ আরও বলেন, পাকিস্তান সফরে অধিনায়ক হিসেবে আমি যেন আমার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি সেই চেষ্টা থাকবে। ব্যাটিং লাইনআপকে গভীরে নিয়ে যাওয়াও আমার দায়িত্ব থাকবে। শুধু আমিই না, পাকিস্তান সফরে আমার মনে হয় প্রতিটা খেলোয়াড়েরই দায়িত্ব থাকবে।

পাকিস্তান সফরে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ, তামিম, সৌম্য, লিটন, মিঠুন, মোস্তাফিজ, রুবেল, শফিউল, আল-আমিনদের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন নাঈম, শান্ত, আফিফ, মেহেদি, আমিনুল ও হাসান মাহমুদদের মতো তরুণরা।

দল নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুশি। যারা সুযোগ পেয়েছেন বিপিএলে সবাই খুবই ভালো পারফর্ম্যান্স করেছে। ব্যাটসম্যানরা সবাই রান পেয়েছে। বোলাররা সবাই উইকেট পেয়েছে। আমি খুবই আত্মবিশ্বাসী। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে কতটুকু ভালোভাবে প্রয়োগ করতে পারি।

পাকিস্তান সফরে নিজেদের টার্গেট নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, আপনার যদি র্যা কিংটা দেখেন তবে অবশ্য ভিন্ন কথা বলে। আমরা ৯ নাম্বারে ওরা এক নাম্বারে। টি-টোয়েন্টিতে পাকিস্তান ধারাবাহিকভাবে ভালো করছে। বিগত কয়েক সিরিজে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ আমরা সিরিজ জেতারই চেষ্টা করব।

প্রসঙ্গত, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved