1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

পাকিস্তান বিশ্বের অন্যতম নিরাপদ জায়গাঃগেইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৯৫ Time View
ছবি : সংগৃহীত।

২০০৮ সালের পর থেকেই পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দেশ। শ্রীলঙ্কাই কেবল দুইবার সফর করেছে। ২০১৮ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ করাচিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যদিও ওই দলে ছিলেন না  ওপেনার ক্রিস গেইল। অনেকটা খর্বশক্তির দলই পাঠিয়েছিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গী হামলার পর নিজে কখনও পাকিস্তানে যাননি। অথচ সেই পাকিস্তান এখন গেইলের চোখে নিরাপদ।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্তটি ঝুলে আছে। দুই দেশের ক্রিকেট বোর্ডে চলছে টানাপোড়েন। বৃহস্পতিবার পাকিস্তানে সফরের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও এ ব্যাপারে সবার মুখেই কুলুপ! ধারণা করা হচ্ছে আগামী রবিবার বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। এমন অবস্থায় ক্রিস গেইল পাকিস্তানকে নিরাপদ হিসেবে ঘোষণা করলেন!

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে গেইল বলেছেন, ‘পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ জায়গা। তারা (পাকিস্তান) বলছে আপনাদের প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তা দেবে, তাই আপনি খুবই ভালো থাকবেন। আমি বলতে চাইছি বাংলাদেশে যেভাবে আছি, ওভাবে পাকিস্তানেও থাকা সম্ভব।’

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved