1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

পাকিস্তানে হামলা করতে চান ভারতের নতুন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৯৮ Time View
ভারতের নতুন সেনাপ্রধান এমএম নারাভানে। ছবি: সংগৃহীত।

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন এমএম নারাভানে। দায়িত্ব নেওয়ার পর তিনি তার পরিকল্পনার কিছু কথা জানালেন গণমাধ্যমের কাছে। তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তানে হামলা করা।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান জানান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর। তার মধ্যে একটি রয়েছে হামলা করা।

তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বড় ধরণের হামলার নির্দেশ আসা উচিত।

সেনাপ্রধান জেনারেল এমএম নারবানে আরও বলেন, জম্মু ও কাশ্মীরসহ সমস্ত সীমান্তে আমাদের বাহিনী মোতায়েন রয়েছে। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হতে পারে। আমাদের যে কাজই করতে দেওয়া হোক না কেন, তা আমরা সাফল্যের সঙ্গে করতে পারব।

গত মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর, পাকিস্তান এবং সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই ধরণের পরিস্থিতিতে সন্ত্রাসবাদের উৎসস্থলে এগিয়ে গিয়ে হামলা করার অধিকার রয়েছে ভারতের।

এদিকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, আপনারা দেখতে পাবেন, তারা নিরুৎসাহী হয়ে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীরে আসেন এবং পাকিস্তানীদের সীমান্তে যেতে নিষেধ করেন। এটা ভাল, কারণ যদি তারা আসে, তারা আর পাকিস্তানে ফিরে যেতে পারবে না। তাই তারা আর ১৯৬৫ এবং ১৯৭১ এর পুনরাবৃত্তি চাইবে না। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved