পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি ট্রেইলরের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু এবং অপর ১২ জন আহত হয়েছে।
রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে। পাঞ্জাবের শেখহুপুরা জেলায় আজ খুব ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাকিস্তানে ভঙ্গুর সড়ক এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে বলেও জানানো হয় ওই খবরে।
আরও পড়ুন- আফগানিস্তানে বোমা হামলায় পুলিশসহ নিহত ৮