1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা, নিহত ৯

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

পাকিস্তানের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে শনিবার হামলার পর দেশটির সামরিক বাহিনী ৯ জন সশস্ত্র লোককে হত্যা করেছে বলে জানিয়েছে। পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

শনিবার ভোরে খাইবারপাখতুনখোয়া সীমান্তের কাছে মধ্য পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে সশস্ত্র লোকেরা ঘাঁটিটিতে হামলা চালায়। হামলার পর সামরিক বাহিনী তাদের অভিযান শেষ করেছে উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, ‘৯ সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।

সামরিক বাহিনী আরো বলেহে, ঘাঁটিতে প্রবেশের আগে তিনজনকে হত্যা এবং অন্য তিন হামলাকারীকে ‘বিচ্ছিন্ন’ করা হয়েছিল। এ ছাড়া আক্রমণের সময় ইতিমধ্যে অকার্যকর তিনটি বিমানের কিছু ক্ষতি হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। তবে তারা আর কোনো বিশদ বিবরণ দেয়নি।

এদিকে গণমাধ্যমের কাছে পাঠানো একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)।

সদ্য উত্থিত জঙ্গিগোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী।
বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার ফলে জঙ্গিগোষ্ঠীগুলো উৎসাহিত হয়েছে। পাকিস্তান নিয়মিতভাবে তার প্রতিবেশীর বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে। তবে তালেবান সরকার বারবার তা অস্বীকার করে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved