1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

পাকিস্তানে করোনার সংক্রমণের জন্য দায়ী নারীরা: মাওলানা জামিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৮০ Time View

পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য নারীদের দায়ী করে এক নতুন সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রশিদ্ধ আলেম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দাঈ মাওলানা তারিক জামিল। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে তিনি এমন মন্তব্য করেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের অশালীন মনোভাব এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের বিপথে নেওয়াই পাকিস্তানে এই ভাইরাসের সংক্রমণের জন্য দায়ী।

এ সময় মাওলানা তারিক জামিল বলেন, ‘কে আমাদের সম্মানকে টুকরো টুকরো করে দিয়েছে? কে আমাদের মেয়েদের নাচতে বাধ্য করছে? কে তাদের ছোট ছোট জামা-কাপড় পড়তে বলছে? এর জন্য আমি কাকে দায়ী করবো?’

তিনি আরো বলেন, যুগে যুগে যখনই মুসলিম নারী ও তরুণরা অশালীনতাকে বেছে নিয়ে বিপথে গিয়েছে, তখনই তাদের উপর খোদার গজব নেমে এসেছে। লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরও এই গজব এসেছিল, যখন তারা সীমা অতিক্রম করে। কোনো জাতি বা সম্প্রদায়কেই একবারের বেশি এই গজবের মুখোমুখি হতে হয় নি। শুধু লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরই পাঁচবার এ গজব নেমে এসেছিল।

মাওলানা তারিক জামিলের এই মন্তব্যের পরই তাকে নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে এক তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই তার সমালোচনা করছেন।

এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি। আরেক টুইট বার্তায় মাওলানা জামিলের এমন বক্তব্যকে নারীদের প্রতি অপমান উল্লেখ করে তাকে ক্ষমা চাইতে বলেন সিনেটর সেরি রেহমান। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved