1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ১৩ সেনা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৪ Time View

আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছে পাকিস্তানে। এ হামলায় আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। শনিবার (২৮ জুন) দুপুরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে।



নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ১৩ জন নিহত হন। হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক।



জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী। সংগঠনাটি পাকিস্তানি তালেবানের একটি অংশ।



২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।



চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থা, এ নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র: আল জাজিরার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved