1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

‘পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৯৬ Time View
দলের ২২ তম জন্মদিনের অনুষ্ঠানে কলকাতা পৌরসভার মেয়র। ছবি: জি নিউজ।

পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এনআরসি ও সিএএর বিরুদ্ধে তৃণমূল আন্দোলন চালিয়ে যাবে বলেও হুশিয়ার করেন তিনি।

বুধবার নতুন বছরের শুরুতে দলের ২২ তম জন্মদিনের অনুষ্ঠানে কলকাতা পৌরসভার মেয়র এসব কথা বলেন।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিমের নিজেরও জন্মদিন ছিল আজ। তাই তৃণমূল সমর্থক, কর্মীদের সঙ্গে কেক কেটে দলের ও নিজের জন্মদিন পালন করেন এদিন।

আজকের দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের জন্মদিন উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরোধিতায় তৃণমূল আন্দোলন চালিয়ে যাবে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, ‘অনলাইনে সিএএ? পাগলে কী না করে! এই আইন হবে না।’

২০২০ সালেই কলকাতা পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই এনআরনি ও সিএএ-কে হাতিয়ার করেই যে তৃণমূল ভোটের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়, দলের ২২ তম জন্মদিনে সেকথা স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী।

এদিন সকালে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের পরই তিনি ঘোষণা করেন, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন সাধারণ মানুষের বিরুদ্ধে। সেই আইনের বিরোধিতা করে আজ গোটা রাজ্যে নাগরিক দিবস পালন করছে তৃণমূল।সূত্র: জি নিউজ, যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved