1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

পাক ক্রিকেটারকে বিয়ে করছেন তামান্না ভাটিয়া?

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৮২ Time View

ক্রিকেট আর রূপালী জগতের অন্তরঙ্গতা বেশ পুরনো। সে মনসুর-শর্মিলাই হোক আবার হালফিলে বিরাট-অনুষ্কা, বাইশ গজ আর সিনেমার সেটের প্রেম বহু পুরনো।

সেই তালিকায় আরো এক জুটির এন্ট্রি হচ্ছে? অন্তত গুঞ্জন তো সে রকমই ইঙ্গিত দিচ্ছে। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে ‘বাহুবলী’ খ্যাত তাম্মান্না ভাটিয়া নাকি প্রেম করছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে। সে প্রেম নাকি এতটাই গভীরে পৌঁছেছে যে, একসঙ্গে সোনার দোকানেও দেখা গিয়েছে তাদের। আর দেখা মাত্র অনুরাগীরা ধারণা করেই নিয়েছেন, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে।

কিন্তু লকডাউনের মধ্যে কী করে তারা বিয়ের কেনাকাটা করতে পারেন সেই প্রশ্নে যখন নেটাগরিকদের একাংশের ভুরু কুঁচকেছে ঠিক তখনই মুখ খুললেন তামান্না। তিনি বলেন, কখনও অভিনেতা, কখনো ডাক্তার, আবার এখন এই ক্রিকেটার। আমার কি স্বামীর মেলা লেগেছে নাকি? প্রেমে পড়ার কনসেপ্ট আমার কাছে খুবই পছন্দের। কিন্তু এ ক্ষেত্রে এই সব গুঞ্জন নেহাতই গুজব। আমি এখন এক্কেবারে সিঙ্গল।

তবে ওই যে হাসি হাসি মুখে দু’জনের ওই কেনাকাটার ছবি? তা-ও কি মিথ্যে? সে প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তামান্নার কথায়, ছবিটি বেশ পুরনো। ২০১৭ সালে দুবাইয়ের একটি জুয়েলারির দোকানের উদ্বোধনে আমরা দু’জনেই আমন্ত্রিত ছিলাম। সেই ইভেন্টেরই একটি ছবি ভাইরাল হয়েছে।

তা হলে কি সত্যিই বিয়ে করছেন না তারা? উত্তর দিবে সময়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved