1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

পাকিস্তানি কায়দায় বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে: ওবায়দুল কাদের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে। শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। তারপরও বলে, ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।



বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে, আর তারা পার্টি করে। তাদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য।



দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট আছে। যদিও কিছু কিছু পণ্যের দাম কমছে, আরও কমবে।

কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আর বিএনপি ক্ষমতার দল। নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved