1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০১ Time View

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ভাঙ্গারী ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। নিহতের নাম আউয়াল হোসেন সিয়াম (২০)। শনিবার (২২ জুলাই) রাতে লাকসাম পৌর শহরের গণ্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পৌর শহরের কসাইখানা এলাকার বাসিন্দা সরাফত আলীর ছোট ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ভবঘুরে বাসিন্দা হকার সবুজ মিয়া পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙ্গারী ব্যবসায়ী সিয়াম কালোরা খালপাড়ের ভবঘুরে বাসিন্দা হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে তাকে এবং সঙ্গে থাকা বিনই গ্রামের জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। পরে জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে পালিয়ে গেলে সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করে সবুজ পালিয়ে যায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রবিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved