1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

পাউরুটি দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু গোলাপজাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১১২ Time View

মিষ্টি খেতে ভালোবাসেন নিশ্চয়ই! হ্যাঁ, ছোট-বড় সবারই পছন্দের তালিকায় রয়েছে এই খাবারটি। মোট কথা গোলাপজামের নাম শুনলেই জিভে জল চলে আসে। আজ আপনাদের জন্য রয়েছে গোলাপজামের এমন একটি রেসিপি যা তৈরি করতে পারবেন পাউরুটি দিয়েই!

এতে উপকরণও লাগে খুব কম। খেতেও বেশ সুস্বাদু এই গোলাপজাম। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক অল্প সময়ে পাউরুটি দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই গোলাপজাম-

উপকরণ: পাউরুটি বড় আকারের ৮টি (কিনারের বাদামি অংশটুকু ফেলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিতে হবে), ক্রিম তিন টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার এক চা চামচ, চিনি পরিমাণ মতো, তেল বা ঘি ভাজার জন্য।

উপকরণ: প্রথমে গুঁড়া করা পাউরুটিতে একে একে ক্রিম, গুঁড়া দুধ ও বেকিং পাউডার মিশিয়ে খামির তৈরি করে নিন। এরপর কিছুক্ষণ তা ঢেকে রেখে দিন। এবার একটি পাত্রে চিনি, পানি, এলাচ ও দারুচিনি দিয়ে চুলায় বসিয়ে মাঝারি আঁচে সিরা তৈরি করে নিন। অর্থাৎ চিনি গলে গেলে এটি নামিয়ে রাখুন।

এবার খামির থেকে ছোট বল তৈরি করে নিন। চুলায় অন্য একটি পাত্রে তেল নিয়ে মাঝারি আঁচে মিষ্টিগুলো ডুবিয়ে লালচে করে ভেজে নিন। সব মিষ্টি ভাজা হলে চিনির সিরায় ডুবিয়ে চুলায় দিয়ে পাত্রটি ঢেকে অল্প আঁচে ১০ মিনিট ফোটান। ব্যস তৈরি হয়ে গেলো গোলাপজাম। এবার ওপরে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন মজাদার গোলাপজাম মিষ্টি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved