1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পাঁচ সপ্তাহেই গর্ভাবস্থায় মুখের মেছতা দূর করার ঘরোয়া উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৭৫ Time View

ত্বক ও স্বাস্থ্যের উন্নতি ঘটে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে, এমনই মত বিশেষজ্ঞদের। বার্ধক্য, শুষ্ক ত্বক বা ত্বকের যে কোনো সমস্যা রোধে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। আর গর্ভাবস্থায় তো এটি আরো বেশি জরুরি। 

গর্ভাবস্থায় ত্বকে মেছতাসহ নানা সমস্যা দেখা দেয়। এটি গালে, কপালে, ঘাড়ে এবং ঠোঁটের উপরে দেখা দিতে পারে। মেছতা দূর করার অনেক পদ্ধতি রয়েছে যেমন- লেজার, সার্জারি, পিলিং, কেমিকেলযুক্ত ক্রিম। তবে এসব ত্বকের আরো ক্ষতি করতে পারে। তাই ঘরোয়া সমাধানেই ভরসা রাখুন। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মেছতা দূর করতে পারবেন। জেনে নিন উপায়গুলো-

অ্যালোভেরা

গর্ভবতী নারীদের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরার জেল মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে মেছতা দূর করতে পারে। সমীক্ষায় আরো বলা হয়েছে যে, এটি মেছতার পাশাপাশি রোদে পোড়া দূর করে। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন হিসেবেও এটি ব্যবহার করতে পারেন। এছাড়া মেছতা আক্রান্ত স্থানে রাতে সরাসরি অ্যালোভেরার জেল লাগিয়ে রাখুন।সকালে তা ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করুন। কিছুদিনের মধ্যেই মেছতা হালকা হতে শুরু করবে।

লেবুর রস 

লেবুর রস ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এজন্য মেছতার জায়গায় লেবুর রস ২ মিনিট আলতো করে ঘষুন। এভাবেই রেখে দিন ২০ মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।

পেঁয়াজের রস

কাঁচা পেঁয়াজে সালফক্সাইডস, সিপেনেস এবং অন্যান্য সালফার যৌগ রয়েছে। যা ত্বক থেকে মেছতা দূর করতে সহায়তা করে। একটি সমীক্ষায় বলা হয়েছে, লাল পেঁয়াজের রস শুষ্ক ত্বকের জন্য খুবই কার্যকরী। মেছতা দূর করতে পেঁয়াজ পিষে রস বের করুন। তুলার বল রসে ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবার পেঁয়াজের রস লাগাতে পারেন।  সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved