1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

পাঁচ মিনিটেই বানিয়ে নিন কিটো ওটস অমলেট

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১০৫ Time View

শরীরের বাড়তি ওজন নারী পুরুষ সবারই দুশ্চিন্তার কারণ। ওজন কমাতে শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন ডায়েট মেনে চলেন। এর মধ্যে বর্তমানে ওজন কমাতে কিটো ডায়েট সবচেয়ে জনপ্রিয়। এটি লো কার্ব আর উচ্চ ফ্যাট সমৃদ্ধ ডায়েট। 

এখন বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করছেন। এজন্য দেরিতে ঘুম থেকে উঠে একবারে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন। এদিক থেকে সকালের নাস্তা বাদ পরছে। যা আপনার ওজন আরো বাড়িয়ে দিতে পারে। সকালের নাস্তায় খুব সহজে তৈরি করা যায় এমন খাবারই ভালো। এজন্য বানিয়ে নিতে পারেন কিটো ওটস অমলেট। জেনে নিন রেসিপি-

উপকরণ: ওটস ৩ টেবিল চামচ, তরল দুধ ১ টেবিল চামচ, ডিম ৪ টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল  চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, অলিভ অয়েল পরিমাণ মতো। এর পরিবর্তে ঘি অথবা মাখন নিতে পারেন।

প্রণালী: একটি পাত্রের মধ্যে ওটস আর দুধ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার আরেকটি পাত্রে  ডিম ফেটিয়ে নিন। এর মধ্যে বাকি সব উপকরণ মিশিয়ে নিন ভালোভাবে। এবার দুধে ভেজানো ওটস দিয়ে মেশান। একটি প্যানের মধ্যে সামান্য অলিভ অয়েল গরম করুন। তেল গরম হলে ডিমের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিয়ে ওপরে ঢাকনা দিয়ে দিন। এভাবে রান্না করুন। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে ঢেকে দিন আবারো। এক থেকে দুই মিনিট এভাবে রাখুন। নামিয়ে সালাদের সঙ্গে পরিবেশন করুন মজাদার আর স্বাস্থ্যকর কিটো ওটস অমলেট। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved