1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী হরতালে গুলি, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৬৩ Time View
পশ্চিমবঙ্গ। ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রতিবাদে ডাকা হরতালকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় দুই জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বুধবার ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন জলঙ্গি থানা এলাকার সাহেবনগরে সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসি’র বিরুদ্ধে বন্‌ধের (হরতালের) ডাক দেয়। স্থানীয়দের অভিযোগ সকাল থেকেই সাহেবনগর বাজারে অবস্থানে বসেন হরতাল সমর্থনকারীরা। এসময় তিন-চারটি গাড়িতে করে ওই বাজারে আসেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। তারা লাঠিসোটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে হরতাল সমর্থনকারীদের সরে যেতে বলেন। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে হরতাল সমর্থনকারীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের কর্মীরা।

এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দি শেখ (১৭)। গুলিবিদ্ধ হন আরও তিনজন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরেই সাহেবনগরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষের সময় গুলির ঘটনা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সিপিএম-কংগ্রেসের সঙ্গে মিম-পিএফআই’র মতো মৌলবাদী শক্তি সেখানকার পরিস্থিতি অশান্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved