ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে স্পাইসজেটের বিমানে পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার দুপুরে পৌঁছেছে কোভিশিল্ড টিকা। প্রথম দফায় এসেছে সাত লাখ ডোজ টিকা।
আগামী ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১২ জন। আর মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৯৩৯ জন। এখন পর্যন্ত রাজ্যটিতেহ কোভিড রোগী আছেন ৭ হাজার ৫৩৮ জন। এ পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ৯ হাজার ৯৫৭ জন। সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩২১ জন