1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

পর্তুগালে প্রবাসী বাংলাদেশীর পায়ে গুলি: ব্যবসা প্রতিষ্ঠানে লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ২৯২ Time View

প্রাইম টাইম প্রেস ডেক্স :

পর্তুগালের রাজধানী লিসবনের সন্নিকটের সাকাভেই নামক স্থানে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে হাবিবুর রহমান বাবলু নামে বাংলাদেশী এক ব্যবসায়ী পা হারিয়েছেন। গত ২ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।

পারিবারিক সূত্র জানায়, ২ নভেম্বর রাতে আফ্রিকান অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী বাবলুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় সন্ত্রাসীরা টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় তার পায়ে গুলি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বাবলুকে উদ্ধার করে লিসবনেরসাও জোসে হাসপাতালে নিয়ে যায়। এরপরে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে বাবলুর বাম পায়ের হাঁটু থেকে কেটে ফেলেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে ।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে বিমর্ষ হয়ে পড়েছে আহত ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, পর্তুগাল প্রশাসনের কাছে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের শান্তিপ্রিয় হিসেবে সুনাম রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved