1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

পরিবারকে কথা দিয়েছি মিডিয়া ছেড়ে অন্য কোনো ব্যবসায় নামব: মুনমুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২ Time View

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও। টাঙ্গাইলের সখীপুরের পলাশতলী বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ নাচের কারণে সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও ক্ষোভ প্রকাশ করেছেন। 

বিভিন্ন গণমাধ্যমে নিজের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি। তারপরও আইনি নোটিশ পান তিনি। আইনি নোটিশ পাওয়ার পরই শোবিজ অঙ্গন ছেড়ে যাবার ঘোষণা দেন মুনমুন।

‘রানী কেন ডাকাত’র অভিনেত্রী মুনমুন বলেন, চলচ্চিত্রে আসার পর থেকে আমাকে নিয়ে অনেক পলিটিক্স হয়েছে। আমার উপরে মিথ্যা কলঙ্ক এসেছে। এবারো ঠিক মিথ্যা ঘটনার জন্য আমি দোষী হলাম। দর্শকদের অনেক হিট ছবি উপহার দিয়েছি। সেই দর্শকের কাছে আমি আমার এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

মুনমুন বলেন, আমি আমার পরিবারকে কথা দিয়েছি। আমি মিডিয়া ছেড়ে অন্য কোনো ব্যবসায় নামব। আমার জন্য সবাই দোয়া করবেন।

১৯৯৭ সালে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন তিনি। এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার। তিনি প্রায় ৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সরকার অশ্লীলতার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করলে ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। সর্বশেষ ২০১৭ সালে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে নগ্নতা ও অশ্লীলতার জন্য তিনি সমালোচিত হয়েছেন বারবারই।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved