1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১২২ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। বুধবার সকাল সোয়া ছয়টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চলাচলরত গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়িগুলো থেকে চালকদের নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়। এরপরে মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখে। এতে ঢাকা-মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এই ধর্মঘট এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, বুধবার সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল। ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।
এদিকে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহউদ্দিন আহমেদ। শ্রমিকদের ধর্মঘটের এ বিষয়টি নিশ্চিত করে সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মোঃ জিয়াউল করিম জানান, বুধবার সকাল সোয়া ছয়টা থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে মহা মহাসড়কের উভয়পাশ বন্ধ করে দেয়। শ্রমিকদের সাথে কথা বলে পুলিশের এই কর্মকর্তা জানান, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে।


এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়ছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved