ভাই শিবাঙ্গ চোপড়ার সঙ্গে খালি গলায় ‘তেরি আখো কে সিবা’ গাইলেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। শুক্রবার, এমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী।
পরিণীতি যে ভীষণই ভালো গান করেন, তা হয়ত অনেকেই জানেন। ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটির মাধ্যমে প্রথম প্লে-ব্যাক করেন পরিণীতি চোপড়া। এই একই ছবিতে ‘আফিমি’ শিরোনামের আরো একটি গান করেছেন তিনি।
তবে পরিণীতি যে আবারও ছবিতে গান গাইতে চাইছেন সেটা তার ইনস্টা পোস্টের লেখা থেকে স্পষ্ট। তিনি লিখেছেন, আমরা যেকোনো সময়, যেকোনো জায়গান গান গাইতে পারি, এখন অপেক্ষায় আছি কোনো সঙ্গীত পরিচালক আমাদের ছবিতে গান গাওয়ার সুযোগ দেবেন নাকি। কেউ কি শুনছেন? আমাদের যথেষ্ঠ আগ্রহ আছে, আমরা পরিশ্রম করতেও রাজি। আর কাজ করতে গিয়ে কোনোরকম গোলযোগ করবো না।
নিজের এই পোস্টটির নিচে ‘মিউজিক ডিরেক্টর প্লিজ নোটিশ’ নামের একটি হ্যাজট্যাগও দিয়েছেন পরিণীতি। পোস্টটি ট্যাগ করা হয়েছে তার ভাই শিবাঙ্গ চোপড়াকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
পরিণীতি চোপড়ার গান গাওয়ার বিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।