বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ সোমবার(২৮ অক্টোবর) এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- টি এম মোজাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন খান, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. শাহ আবিদ হোসেন এবং নুরে আলম মিনা।