1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন ৩ টেকনোক্র্যাট মন্ত্রী ও ৫ উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

পদত্যাগ করেছেন ৩ টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা। রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। পদত্যাগকারী প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা হলেন- ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৮ জন। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। তাদের মধ্যে তিনজনের পদত্যাগের ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৪৫।



পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা ড. মসিউর রহমান সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০১৮ সালে ৬ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয় ৮ নভেম্বর। নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। চার দিনের মাথায় ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের খবর পাওয়া গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved