1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পঁচিশের আগে বিয়ে করলেই নগদ অর্থ পুরস্কার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View
Asian groom and Asian bride are under viel together and are about to kiss each other with a smiling and happy face.
  • বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাংশান কাউন্টি এ সিদ্ধান্ত নিয়েছে। চীনে শিশু জন্মদানে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতার অন্যতম পদক্ষেপ এটি। এর কারণ জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। বিগত ৬০ বছরের ইতিহাসে এই প্রথম চীনের জনসংখ্যার হার কমেছে। ফলে বয়স্ক লোকজনের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় দেশটির তরুণ সমাজকে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স।

সংবাদ মাধ্যমটি জানায়, চ্যাংশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন, তাদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ পুরস্কার দেওয়া হবে। চ্যাংশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান নেওয়াকে উৎসাহিত করতে এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে যাদের এরই মধ্যে সন্তান রয়েছে, তাদেরও প্রণোদনা দেওয়া হবে। তবে দেশটিতে বিয়ে, পরিবার পরিচালনা এবং সন্তান লালন-পালনে খরচ অনেক বেশি হওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রতি আগ্রহ কমছে।

চীন সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটিতে ১৯৮৬ সালের পর সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালে। সেই বছর চীনে মাত্র ৬৮ লাখ বিয়ে হয়েছে, যা আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ৮ লাখ কম।

বিয়ে কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও। ২০২২ সালে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম ১ দশমিক ০৯ শতাংশ।

চীনের আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্রে ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন; কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে, যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved