1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নয়াপল্টনেই হবে বিএনপির সমাবেশ : রিজভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ঢাকার সমাবেশ নিয়ে এখনো বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে জানতে পেরেছি সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। তবে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নয়াপল্টনে অতীতেও আমরা অনেক বড় সমাবেশ করেছি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সুশৃঙ্খলভাবে সেসব সমাবেশ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনও জানে কীভাবে নয়াপল্টনে সমাবেশ হয়।

ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির প্রচার উপ-কমিটির উদ্যোগে এ মতবিনিময়সভা হয়। সভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত প্রচার উপ-কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন প্রচার উপ-কমিটির নেতা আ ক ম মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান, ফেরদৌস আহমেদ খোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বাধাবিপত্তি দিলেও কর্মসূচি থাকবে। আমাদের সমাবেশ ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। পরিবহণ ধর্মঘট ডাকে। যেই বিএনপির সমাবেশ শেষ, তাদের ধর্মঘটও শেষ।

রিজভী বলেন, দেশের গণমাধ্যম নানাভাবেই চাপে পড়ে। আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলেই আমাদের প্রত্যাশা। সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনো অনুমতি দেয়, কখনো দেয় না। অনেক সময় অনুমতি দিলেও শারীরিক আক্রমণ করছে। ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আটজন নেতা মারা গেছেন। সর্বশেষ আমাদের সাবেক এমপি শাজাহান খান মারা গেছেন। শেখ হাসিনার আক্রমণ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ বাদ যায়নি।

অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আমাদের দাবিদাওয়া মেনে নিলে তো সমাবেশ করা লাগবে না। তারা আমাদের দাবিসমূহ মানলেই হলো। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। তবে যেখানেই বাধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ঢাকায় পাঁচ দিন-সাত দিন আগে সমাবেশ শুরু হবে বলে রিউমার ছড়াচ্ছে। এটি ঠিক নয়। আমাদের সমাবেশ হবে ১০ ডিসেম্বর, একদিন। এখন যদি পরিবহণ ধর্মঘট দেওয়া হয়, তা হলে তো বাধ্য হয়েই নেতাকর্মীরা আগে হবে। এটিই বাস্তবতা। আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved