1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নয়াদিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে গাড়ি নিয়ন্ত্রণের পদ্ধতি চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ১১০ Time View

ভারতের রাজধানী শহর নয়াদিল্লিতে বায়ুদূষণের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে। দূষণের মাত্রা ঠেকাতে গাড়ি নিয়ন্ত্রণের পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। সোমবার সকাল থেকে এই পদ্ধতি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নতুন পদ্ধতি অনুযায়ী জোড় তারিখে জোড় নাম্বর প্লেটযুক্ত গাড়ি এবং বিজোড় তারিখে বিজোড় নাম্বর প্লেটযুক্ত গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে। নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এই পদ্ধতি চালু থাকবে। তবে ১০ নভেম্বর রবিবার জোড় এবং বিজোড় উভয় প্রকার নাম্বর প্লেটযুক্ত গাড়ি রাস্তায় নামতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নতুন পদ্ধতি মানবেন না তাদেরকে ৪ হাজার রুপি জরিমানা করা হবে। তবে গণপরিবহন, জরুরি সেবাদানকারী গাড়ি, ট্যাক্সি এবং টুহইলার যান এই জরিমানার আওতার বাইরে থাকবে। একা গাড়ি চালানো নারীর জন্যও আইন শিথিল থাকবে।

 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গাড়ি নিয়ন্ত্রণ পদ্ধতির ফলে রাস্তায় কয়েক হাজার গাড়ি কম নামবে।

তবে ২০১৬ এবং ২০১৭ সালেও রাজ্য কর্তৃপক্ষ একই পদ্ধতি চালু করেছিল। তখন রাস্তায় গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমলেও ধোঁয়া থেকে মুক্ত হয়নি দিল্লি।

উল্লেখ্য, গত শনিবার এবং রবিবার দিল্লির বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৯৯৯ ছাড়িয়েছে বেশ কিছু জায়গায়। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেখানকার বাসিন্দারা। দিল্লির স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার মানুষকে ঘরের ভেতরে অবস্থান এবং কোন রকম শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved