1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ন্যাটো সম্মেলনে: ট্রুডোকে ‘দুমুখো’ বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯ Time View
ছবি: ইন্টারনেট।

ন্যাটো জোটের সদস্যদের উত্তপ্ত বিতর্ক আর বিরোধের মধ্যে অনুষ্ঠিত এবারের সম্মেলনে নতুনমাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাকে নিয়ে কানাডাসহ কয়েকটি দেশের নেতাদের হাসিঠাট্টার ভিডিও ছড়িয়ে পড়লে এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘দুমুখো’ বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

এ ছাড়া তিনি একটি সংবাদ সম্মেলন বাতিল করেন এবং সময় সংক্ষিপ্ত করে সম্মেলন ছেড়ে চলে যান।

কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি টুইটারে ভিডিওটি প্রকাশ করে। এতে দেখা গেছে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তেসহ আরও কয়েকজন সম্মেলনের বৈঠক শুরুর আগে ট্রাম্পের তাৎক্ষণিকভাবে করা একটি প্রেস কনফারেন্স নিয়ে কথা বলছেন।

শুরুতেই জনসন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে জিজ্ঞেস করেন, তিনি এত দেরি করলেন কেন? কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তখন তাদের এ কথার মধ্যে ফোড়ন কেটে বলেন, তার দেরি হয়েছে কারণ তাকে তো ৪০ মিনিট সংবাদ সম্মেলনের পেছনেই ব্যয় করতে হয়েছে।

ট্রাম্পকে উপহাস করে ট্রুডো আরও কিছু কথা বলেন। তাদের কথা যে রেকর্ড হচ্ছে তা তারা কেউ-ই বুঝতে পারেননি।

এরই প্রতিক্রিয়ায় ট্রাম্প পরে ট্রুডোকে ‘একজন দুমুখো মানুষ’ বলে মন্তব্য করেন। বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের পাশে বসে এক মন্তব্যে ট্রাম্প ট্রুডোকে চমৎকার মানুষ বলে উল্লেখ করলেও কানাডা যে ন্যাটো জোটের প্রতিরক্ষায় ২ শতাংশও দিচ্ছেন না সেটিও ফলাও করে প্রচার করছেন ট্রাম্প।

লন্ডনে এবার ন্যাটো জোটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুদিনের এ সম্মেলন একের সঙ্গে অপরের এমন ঠোকাঠুকির মধ্য দিয়েই এগিয়েছে।

তার পরও একতা ও সংহতি বজায় রাখার চেষ্টাস্বরূপ নেতারা সম্মেলনের একটি যৌথ বিবৃতি ইস্যু করেছেন। এ বিবৃতিতে নিরাপত্তা বজায় রাখা এবং সবাই একযোগে ভবিষ্যতের দিকে নজর দেয়ার কথা বলেছেন।

চীন ও রাশিয়ার হুমকির বিষয়টি স্বীকার করে নিয়ে নেতারা সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved