আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে নৌকা প্রতিকের গণসংযোগ করেছে পোল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল বুধবার (৩ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা।
গণসংযোগ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ লায়ন আরিফ উল্ল্যাহ সরকার, পোল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ এরশাদুর রহমান, পোল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন, পোল্যান্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীসহ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় পোল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। কাজেই এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এ জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, দারিদ্র্য বিমোচন হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। নৌকা মার্কায় ভোট দিলে এবার স্মার্ট বাংলাদেশ হবে।