1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নোয়াখালী থেকে অপহৃত স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

নোয়াখালীর চাটখিল থানার তালতলা বাজার এলাকা থেকে অপহৃত ১০ম শ্রেণীর স্কুলছাত্রী (১৬) কে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১, সিপিএসসি’র সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা ইমরান (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রবিবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামী ইমরান নোয়াখালী জেলার চাটখিল থানাধীন সিংবাহুড়া এলাকার ইসমাইল আমিনের ছেলে। ঘটনার শিকার ওই ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে গ্রেপ্তারকৃত আসামী ইমরান বিভিন্নভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় গ্রেপ্তারকৃত আসামী ১০ম শ্রেণীর ঐ ছাত্রীকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ৩১ মার্চ রাত ৮টায় ভিকটিম জরুরী ঔষধ কেনার জন্য তালতলা বাজারে অবস্থানকালে আসামী ইমরান তার সঙ্গীদের সহযোগীতায় ঐ ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী আসামীরা ছাত্রীকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। এই ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved